সারাদেশে বৃষ্টিপাতের ধারা অব্যাহত, ১১ অক্টোবর পর্যন্ত চলবে
ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত দুই দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টি সপ্তাহজুড়ে চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১১ অক্টোবর পর্যন্ত থেমে থেমে বৃষ্টির এ ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে, মধ্য অক্টোবরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমে আসবে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। এর ফলে দেশে আরও বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের কিছু জেলায় বন্যার পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শেরপুর ও নেত্রকোনার ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশ এবং বঙ্গোপসাগরের ওপর প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, "মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময়ে এটি শক্তিশালী হয়ে প্রচুর বৃষ্টি ঝরায়।" তিনি জানা...